ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে জাল টাকার নোট সনাক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক সিলেট এর আয়োজনে মাধবপুরে জাল টাকা সনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।


সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ডিজিএম দোলন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক আবু তাহির মোঃ হাবিবউল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল টাকার নোট সনাক্তকরণ পদ্ধতি এবং ব্যাংক ও এটিএম বুথের টাকায় জাল নোট পেলে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑